ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হৃদ রোগীদের জন্য সুখবর :

হার্টের রিংয়ের দাম কমেছে ৩ থেকে ৪৮ হাজার টাকা 

জ. ই. বুলবুল :
১১ জুন ২০২৬, ১০:৪৮

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩ থেকে ৪৮ হাজার টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এতে হৃদরোগীর চিকিৎসাব্যয় কমার আশা করছেন সংশ্লিষ্টরা। গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যালেক্স প্লাস, অ্যালেক্স, আবারিস রিং ৬০ হাজার থেকে কমিয়ে ৫৭ হাজার, কোরোফ্লেক্স আইএসএআর নিও ৫৫ হাজার থেকে কমিয়ে ৫২ হাজার, কোরোফ্লেক্স আইএসএআর ও আমাজনিয়া স্যার ৫৩ হাজার থেকে কমিয়ে ৫০ হাজার, ম্যাগমা ৩৭ থেকে সাত কমিয়ে ৩০ হাজার, সুনা স্টেন্ট ডেলিভারি সিস্টেম ১৪ হাজার, সিআরই ৮রিং ৫৬ হাজার থেকে ৫০ হাজার, অ্যাভান্ট-গার্ড ১৫ হাজার, ডাইরেক্ট-স্টেন্ট-সিরো-সিরোলিমাস ইলিউটিং করোনারি স্টেন্ট ৬৬ হাজার থেকে ৬২ হাজার, ডাইরেক্ট-স্টেন্ট-কোবাল্ট-করোমিয়াম করোনারি স্টেন্ট ৩০ হাজার, সেলোসিয়া কোভের্ড স্টেন্ট ৮৫ হাজার ৪০০ থেকে ৬২ হাজার, সিলেনে ১ লাখ ৯ হাজার ৮০০ থেকে কমিয়ে ৬২ হাজার, ওর্সিরো ৬৩ হাজার থেকে কমিয়ে ৬০ হাজার, ওর্সিরো মিশন ৬৮ থেকে তিন কমিয়ে ৬৫ হাজার, প্রো-কাইনেটিক এনার্জি ২০ হাজার, আইট্রিক্স র‌্যাপামাইসিন ৩৬ হাজার, আর্থোস পিকো ১৫ হাজার, আল্টিমাস্টার টেনসেই ৬৬ হাজার থেকে কমিয়ে ৬৫ হাজার, এবলুমিনাস ডিইএস প্লাস ৬৩ হাজার থেকে কমিয়ে ৬০ হাজার, এক্সলিমাস ৫৮ হাজার থেকে কমিয়ে ৫৫ হাজার এবং এক্সপ্লোসনের দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির গত বছরের অক্টোবরের ১৬ ও ১৩ নভেম্বর ৫ম ও ৬ষ্ঠ সভার সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ অথবা কমিশন এবং কোম্পানির যুক্তিসংগত মুনাফা বিবেচনায় এনে আমদানিকৃত হার্টের রিংসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সূত্র-১ স্মারক মোতাবেক পুনর্নির্ধারণ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান বরাবর পত্র জারি করা হয়েছে। গত ১৩ মে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৭ম সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন রিভিউকরতঃ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্টেন্টসমূহের হালনাগাদ মূল্যতালিকা সর্বসাধারণের অবগতির জন্য সংশ্লিষ্ট সব হাসপাতালের নোটিস বোর্ডে উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুসরণ করে ক্রয়-বিক্রয় করতে হবে, চিকিৎসা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না, স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে, ব্যবহৃত স্টেন্টের প্যাকেটটি রোগীকে সরবরাহ করতে হবে।

কার্ডিয়াক চিকিৎসাপ্রদানকারী সব হাসপাতালকে অনুমোদিত মূল্য তালিকা ও বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে সেখানে

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির কাজ

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা ও কাজ রয়েছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসক এর পরামর্শ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক