ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ভবন-যন্ত্রপাতি কিনলেই স্বাস্থ্যসেবা নয়, অপচয় বন্ধের তাগিদ প্রতিমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯

স্বাস্থ্যখাতে রেকর্ড বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চটকদার বা জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার নির্দেশনা দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, শুধু খরচ করার জন্য টাকা ব্যয় করা বা অপরিকল্পিতভাবে বড় বড় ভবন ও দামি যন্ত্রপাতি কেনা কোনোভাবেই জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে না। বর্তমান সরকারের লক্ষ্য আগামী ১০ বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী ও প্রান্তিক মানুষেরবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং উচ্চ রক্তচাপের ওষুধ প্রাপ্তির উপায় ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, সরকার স্বাস্থ্যখাতে ৭০ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। এই বিশাল অর্থের প্রতিটি পয়সা যেন জনগণের স্বাস্থ্যসেবায় ব্যয় হয় এবং কোনো ধরনের দুর্নীতি যেন এর অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি জানান, প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। শুধু দামি যন্ত্রপাতি বা হাসপাতাল ভবন বানিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়মিত ওষুধ সরবরাহ, হেলথ প্রমোশন এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ারে অর্থ বিনিয়োগ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে কোনো ধরনের বিকল্প চিন্তা না করেই হঠাৎ করে সেক্টর ওয়াইড প্রোগ্রাম এবং অপারেশনাল প্ল্যান বন্ধ করে দেওয়ার ফলে টিকাদান থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ পর্যন্ত প্রতিটি স্তরে বড় ধরনের বিপর্যয় ও বিঘ্ন ঘটেছিল।

তিনি উল্লেখ করেন, "সদিচ্ছা থাকলেই প্রশাসন চালানো যায় না, প্রতিটি সিদ্ধান্তের সুদূরপ্রসারী পরিণতি থাকে।" আগামী দিনে স্বাস্থ্যখাত কোন কাঠামোগো পদ্ধতিতে পরিচালিত হবে সেটি নিয়ে বিশেষজ্ঞদের পুনরায় গোলটেবিলে বসে সুনির্দিষ্ট নীতিমালা ও প্রস্তাবনা তৈরি করার আহ্বান জানান তিনি।

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে বরিশালে দুজন,

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য