ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

অন্ধত্ব  ও দৃষ্টি সমস্যা দূরীকরণে সেমিনার 

অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক
০১ নভেম্বর ২০২৬, ১৪:১৬

বাংলাদেশ থেকে ছানি জনিত অন্ধত্ব নিবারণ এবং দৃষ্টি সমস্যা দূরীকরণে চশমা ও আনুষঙ্গিক চক্ষু সেবা প্রদানের জন্য একটি সেমিনার অনুস্ঠিত হয়েছে। মেমিনারে বক্তারা বলেন, আগামী পাঁচ বছরের জন্য একটি বড় প্রকল্প শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পে ১০ লাখ ছানি অপারেশনসহ কয়েক কোটি চশমা সরবরাহের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে জাতীয়ভাবে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ন্যাশনাল লেভেলে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে বিভিন্ন ধাপে কর্মশালার আয়োজন ।

এতে প্রধান অতিথি ছিলেন, ডা. এম এ মুহিত এমপি, প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষভাবে এই প্রকল্পটিতে পৃষ্ঠপোষকতা সহ আনুসাঙ্গিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অর্বিস ইন্টারন্যাশনাল, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টেক হোল্ডারগন কর্মশালা গুলিতে বিশেষজ্ঞ মতামত প্রদান করছেন।

সর্বশেষ রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলাগুলোতে কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন হবে তার কাঠামো, লজিস্টিক, ব্যবস্থাপনা, বেসরকারি পর্যায়ের চিকিৎসক ও হাসপাতালগুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি অর্থবহ দিনব্যাপী কর্মশালা ২৮.১০.২০২৬ ইং রাজধানীর একটি হোটেলে সম্পন্ন হয়।

উক্ত কর্মশালায় বিভিন্ন কর্মপরিকল্পনার সাজেশন উপস্থাপিত হয়েছে। প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট সেগমেন্টে আমি যে বিষয়টাতে গুরুত্ব আরোপ করেছি সেটি হল বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে যে সমস্ত চক্ষু হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র আছে সেগুলোকে সম্পৃক্ত করতে হবে এবং এই সম্পৃক্ত করার প্রক্রিয়ায় জেলা শহরগুলোতে সিভিল সার্জন এবং বিভাগীয় শহরগুলোতে ডিভিশনাল ডাইরেক্টর তার সাথে চক্ষু চিকিৎসক সমিতির প্রতিনিধি এবং উক্ত এলাকায় বেজ হাসপাতাল আছে এমন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সমন্বয়ে "আই কেয়ার কোর্ডিনেশন কমিটি" করার প্রস্তাব করেছি।

আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থাপনায় একটি বড় ধরনের পরিবর্তন এবং সাফল্য আসবে।

সরকারের প্রতিশ্রুত "সবার আগে বাংলাদেশ" এবং তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার তার বাস্তবায়নে চক্ষু চিকিৎসা সেবা খাত আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।

সুস্থ থাকুক বাংলাদেশ। সবার দৃষ্টি আরও স্বচ্ছ হোক।

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে বরিশালে দুজন,

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য