ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৬, ১৮:০৭
গত বছরের মে মাসে ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি ও সমর্থন জানানোয় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই ধন্যবাদ জানান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এই সংকটের সময়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আরাঘচি উর্দু ভাষায় একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আগ্রাসনের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো এবং সংহতি প্রকাশ করার জন্য আমি পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ লক্ষ করা যাচ্ছে। সৌদি আরব সফরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের বেশ কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর ১২ মার্চ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রিয়াদ সফর করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার গত সপ্তাহে চীন, সৌদি আরব, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ব্লুমবার্গের গত সোমবারের প্রতিবেদন অনুযায়ী, জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, একটি পাকিস্তানি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে। ইরান এই নৌপথ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ ঘোষণা করলেও পাকিস্তানি জাহাজের চলাচল দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আমার বার্তা/এমই

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ব্যাপকমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা সোমবার

ইরানের বিরুদ্ধে ন্যাটোর সহযোগিতা চেয়ে ট্রাম্পের হুমকি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালি সচল রাখতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে উত্তর আটলান্টিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী