ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১২:০৫

তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ, অশুভ’ বলেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ‘এক বিপদ’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যরা। একইসঙ্গে তারা ট্রাম্পের বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ, অশুভ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ওয়াশিংটন সময় বুধবার (০১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির নেতারা।

৯ কোটি মানুষের ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে নেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তার কড়া সমালোচনা করেন কংগ্রেসউম্যান ইয়াসামিন আনসারি।

এই ধরনের বক্তব্যকে তিনি ‘উদ্ভট, ভয়াবহ এবং অশুভ’ বলে মন্তব্য করেন। কংগ্রেসমান জিম হাইমস বলেন, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই তেলের দাম প্রতি ব্যারেলে ৫ ডলার বেড়ে গেছে।

হাইমস আরও বলেন, ট্রুথ সোশ্যাল-এ আজ এক উত্তাল রাত কাটবে। আর তিনি (ট্রাম্প) আসলে কী বলেছেন, সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ট্রাম্প যখন দুই সপ্তাহ আগে দাবি করেছিলেন ‘আমরা জিতেছি’, তখন তিনি আমেরিকার মানুষের কাছে মিথ্যা বলেছিলেন।

ট্রাম্পকে বিভ্রান্ত এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য এক বিপদ বলে মন্তব্য করেন ক্রিস ভ্যান। কংগ্রেসমান লয়েড ডগেট বলেন, ট্রাম্পের ভাষণের মধ্যে ‘সবচেয়ে বড় মিথ্যাটি’ খুঁজে বের করা কঠিন, তবে যুক্তরাষ্ট্রে ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’ বলে তার দাবিটিই সম্ভবত জয়ী হবে। - সূত্র: আল-জাজিরা

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। মার্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

রাশিয়ার জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে: ত্রাণমন্ত্রী

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নবীনগরে নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক-দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, যুবক দগ্ধ

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের নথি যাচাই, সবচেয়ে বেশি বাংলাদেশিদের

কুয়েতের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী