ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

অমিত শাহকে অভিষেক
আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১১:৪৫

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জী।

গত শুক্রবার (১০ এপ্রিল) বিজেপির সংকল্প পত্র প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই কলকাতার রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে শুক্রবার রাতে বিজেপির সংকল্প পত্র বিরোধিতা করে অমিত শাহকে শেখ হাসিনার বিষয়ে সরাসরি প্রশ্ন করলেন তিনি।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জী বলেন,আসামে এনআরসি করতে গিয়ে ১৮ লাখের মধ্যে ১২ লাখ হিন্দু বাঙালিকে এনআরসি তালিকায় ইচ্ছাকৃতভাবে ডেপুটেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশ ব্যাক করার জন্য টার্গেট করেছিল।

বাঙালির ওপর বিজেপির অত্যাচার নতুন কিছু নয়। গত এক বছর ধরেই দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রীও বলেছিলেন, কেউ বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও ,তাকে আটক করো।

তিনি আরও বলেন, বিজেপির যেসব নেতা এ ধরনের কথা বলেছেন তাদের সবাইকে পুরস্কৃত করেছে বিজেপি। তাদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেভাবে তারা বাংলাকে ছোট করেছে আমি আশা করেছিলাম অন্তত তারা বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে। এটা না করে তিনি (অমিত শাহ) প্রকাশ্যে কার্যতো স্বীকার করেছেন যে, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা-দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। তার মানে কলকাতা বাংলাদেশ।

এরপরেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে তোপ দেগে প্রশ্ন করে অভিষেক ব্যানার্জি বলেন, বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছেন? ওনার জবাব আছে। দেড় বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য?

অভিষেক আরও বলেন,শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন। আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে বাংলায় যদি কোনদিন বিজেপি সরকার আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছি না বিজেপি আজকের সিলমোহর দিয়ে দিয়েছে।

অভিষেক ব্যানার্জীর এমন মন্তব্যের পর রাজ্য রাজনীতি সরগম। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে এতদিন বাংলাদেশের স্লোগান ‌‘জয় বাংলা’ নিয়ে চর্চা চলছিল। এবার ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে দাড়ালো বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

কাতার ও বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা  মোজতবা খামেনির চেহারা বিকৃত হয়েছে। তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানি নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাটপ্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিশেষ চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না