ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৮

মেধা ও মননশীলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে আইজিপি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা ও মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে এবং সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের উন্নয়নে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না; বরং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ড. এম আকবর আলী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিমিয়া সাআদত। স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ইয়াসমিন গফুর।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মো. আবুল হোসেন এবং মো. ফারুক হোসেন। উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে শিক্ষার্থীদের মতামতও তুলে ধরা হয়। তারা পুলিশকে আরও বন্ধুসুলভ ও জনবান্ধব হিসেবে দেখতে চাওয়ার পাশাপাশি আইন প্রয়োগে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানায়।

সভাপতির বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আরও ভালো আচরণ করতে হবে।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থায়নে বাংলাদেশ পুলিশ পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজের ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারশ’ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এর মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশ’ শিক্ষার্থীর হাতে সরাসরি বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বাকি তিনশ’ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।

আমার বার্তা/এমই

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার (১০

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল)

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: আইসিএবি’র ২২তম সমাবর্তনে তথ্যমন্ত্রী

নবীন সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: আইসিএবি’র ২২তম সমাবর্তনে তথ্যমন্ত্রী

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার

রেশমের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার : প্রতিমন্ত্রী