ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৩:৩৪

চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠান শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ডাক দিলেন সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণের পর জনতার উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দেন।

বিজয়ের দাবি, তার কোনো রাজকীয় বংশমর্যাদা বা পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার নেই—আর এই সাধারণ শিকড় থেকে উঠে আসাই তার প্রতি মানুষের ভালোবাসার প্রধান কারণ।

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারণা করতে চান না। বরং তামিলনাড়ুতে ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগ’ শুরু করতে তিনি বদ্ধপরিকর।

ভাষণে তিনি এক নতুন রাজনৈতিক দর্শনের অবতারণা করেন, যা প্রচলিত ধারার চেয়ে আলাদা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তবে নিজের কাজের দক্ষতা প্রমাণের জন্য তিনি জনগণের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

বক্তব্যের একপর্যায়ে কঠোর ও আত্মপ্রত্যয়ী সুরে বিজয় ঘোষণা করেন, ‘সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে, তার সরকারের যাবতীয় নীতি ও কাজের জন্য তিনি নিজেই সরাসরি দায়বদ্ধ থাকবেন এবং প্রশাসনের ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ‘ক্ষমতার একটি মাত্র কেন্দ্র’ থাকার ঘোষণা দিয়ে বিজয় আদতে গতানুগতিক সিন্ডিকেট প্রথা ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করার বার্তা দিয়েছেন। দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় রাজনীতির আধিপত্য ভাঙার পর বিজয়ের এই তেজস্বী ভাষণ তামিল রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। - সূত্র: এনডিটিভি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা হয়েছে। এই

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

ইরানের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও জাহাজে ‘ভারী হামলা’ চালানো হবে বলে

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল।

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

ইরান যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) বাম্পার লাভ (মুনাফা) করেছে সৌদি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে: রিজভী

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

পুলিশ সদস্যদের কল্যাণে বিশেষ নীতিমালার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চাইলেন পুলিশ সদস্যরা

সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত