ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১১:২৫
আপডেট  : ১০ মে ২০২৬, ১১:২৬

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- মো. কালাম মিয়া (৪৭), তার স্ত্রী সালমা আক্তার (৩৫), ছেলে মুন্না (১২) ও দুই মেয়ে মুন্নি (১০) এবং কথা (৫)।

রোববার (১০ মে) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা মো. রাকিব জানান, দগ্ধ কালাম রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করতেন। ৯তলা বাসার নিচতলায় ভোরের দিকে তার স্ত্রী রান্নাঘরে রান্না করার সময় যখন ম্যাচ জ্বালান তখন গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তার স্বামী, দুই মেয়ে ও ছেলেসহ আগুনেদেগ্ধ হন। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

তিনি আরও জানান, কালাম পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বলুকদিয়া গ্রামের চান মিয়ার ছেলে। বর্তমানে কদমতলী থানার গিরিধারা এলাকায় সাদ্দাম মার্কেটের পাশে নয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কদমতলী গিরিধারা এলাকায় থেকে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন এসেছেন। কালামের ৯৫ শতাংশ দগ্ধ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ দগ্ধ, ছেলে মুন্না ৩০ শতাংশ দগ্ধ, মেয়ে কথা ৫২ শতাংশ এবং মেয়ে মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির দায়ে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ‘মেসার্স আলিজান

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা কর্মসূচির

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার