ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে রাজি চীন, দাবি ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ০৯:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়েছে চীন। বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ইরানের ওপর চীনের প্রভাব রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।

ট্রাম্পের ভাষায়, জ্বালানিই চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।

এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা ‘গতবারের চেয়ে ভালো’ হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।

ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কৃষিপণ্য কিনবে, যেমন সয়াবিন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী চায়। জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি।

সূত্র: বিবিসি

আমার বার্তা/জেএইচ

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

২০২৫ সালে সিঙ্গাপুরের পর্যটন থেকে আয় রেকর্ড ৩২.৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছেছে; এর মধ্যে MICE-এর

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর পর অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু