ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৪:৪৩
আপডেট  : ২২ জুন ২০২৬, ১৫:০৯
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ছবি: এএফপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনিসহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্টারমার জানিয়েছেন, দলীয় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে তিনি রাজা তৃতীয় চার্লসকে অবহিত করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে দলকে নির্দেশ দিয়েছেন। তবে নতুন নেতা দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে স্টারমার বলেন, তিনি এমন সময়ে লেবার পার্টির দায়িত্ব নিয়েছিলেন, যখন দলটি ‘রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং নৈতিকভাবে দেউলিয়া’ অবস্থায় ছিল। তাঁর দাবি, সে সময় তাঁকে বারবার বলা হয়েছিল যে দলটির ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। কিন্তু তিনি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। স্টারমারের ভাষায়, তাঁর নেতৃত্বে দল থেকে ‘ইহুদিবিদ্বেষের বিষ উপড়ে ফেলা হয়েছে’ এবং অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এখন দলের ভেতরে একটি প্রশ্ন সামনে এসেছে, আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। এই প্রশ্নে দলের অবস্থান তিনি বুঝতে পেরেছেন এবং সেই সিদ্ধান্ত তিনি ‘সদিচ্ছা ও মর্যাদার সঙ্গে’ মেনে নিয়েছেন। স্টারমার বলেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন দেশের স্বার্থকে সবার আগে রেখে।

নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে তিনি জানান, লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে সময়সূচি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই থেকে নেতৃত্বের জন্য মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং গ্রীষ্মকালীন সংসদীয় বিরতির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। এর ফলে সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় বসার আগেই লেবার পার্টির নতুন নেতা দায়িত্ব নেবেন এবং তিনিই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হবেন।

স্টারমার বলেন, ক্ষমতা হস্তান্তর যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন। তিনি আরও বলেন, নতুন নেতৃত্ব এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবে, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও আরও ন্যায়ভিত্তিক।

বক্তব্যের শেষ দিকে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। গত ছয় বছরে পাশে থাকা বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মী ও সিভিল সার্ভিসের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের ‘সবচেয়ে বড় দায়িত্ব’ থেকে সরে দাঁড়ানোর পর নিজের পরিবারকে আরও সময় দেওয়ার ইচ্ছার কথাও জানান স্টারমার।

তিনি বলেন, তিনি তাঁর স্ত্রী ভিকের জন্য আরও ভালো স্বামী হতে চান, যিনি ভালো-মন্দ সব সময় তাঁর পাশে ছিলেন। একই সঙ্গে সন্তানদের জন্য আরও ভালো বাবা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষ করে তিনি স্ত্রীকে আলিঙ্গন করেন এবং এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ভেতরে ফিরে যান।

আমার বার্তা/এমই

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করবে।

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। সোমবার (২২ জুন)

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইসলাবাদ সমঝোতা চুক্তির আওতায় ইরানের তেলের পর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশের উৎপাদন ও আকার দুটোই কমছে, সাগরে নজরদারির তাগিদ

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ

২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

‘আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে’

আ.লীগ আমলে গুম-খুনের বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণের নামে কোটি টাকার সড়কের বেহাল দশা!

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক