ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৫:২২
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে/ ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে নেওয়া

বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠকের সাইডলাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিকে ‘গঠনমূলক এবং ভবিষ্যতমুখী’ বলে বর্ণনা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন ও উভয় পক্ষই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বলে মত প্রকাশ করেছেন।

ভারত ও চীনের সম্পর্ক ২০২৪ সালে উন্নতির দিকে যেতে শুরু করে। এর আগে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তেজনা ও অচলাবস্থা বিরাজ করেছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, আমাদের একে অন্যের মৌলিক স্বার্থকে সম্মান করতে হবে ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে। তিনি ভারত ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সংলাপব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানান।

একই সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ও গণমাধ্যম খাতে পারস্পরিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন ওয়াং ই।

চীনা কূটনীতিক আরও বলেন, ব্রিকস ব্যবস্থার উচিত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়াকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া।

বর্তমানে ব্রিকস জোটে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/এমই

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে আসছে ট্রেনের বগি।

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহে ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। কয়েকটি দেশে জারি করা হয়েছে

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত বন্দিশালায় হামলা এবং একজন পুলিশ কর্মকর্তাতে হত্যাচেষ্টার অভিযোগে

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা লাভ করেছে করেছে চীন। ২০১৭ সালের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত