ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সরকারি ফোনে আবার টিকটক ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রে

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১১:৫৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আবার সরকারি মোবাইল ফোনে টিকটক ব্যবহার করতে পারবেন। নতুন এক সিদ্ধান্তে এ অনুমতি দিয়েছে দেশটির বিচার বিভাগ।

২০২২ সালে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সরকারি কর্মীদের অফিসিয়াল ফোন, ট্যাবলেট ও অন্যান্য সরকারি ডিভাইসে টিকটক ডাউনলোড ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই নিষেধাজ্ঞার প্রভাব টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমেও পড়ে।

রয়টার্সের তথ্যমতে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পর এর আইনি অবস্থার পরিবর্তন হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স। এর মধ্যে ওরাকল নিরাপত্তা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে। আর টিকটকের মূল মালিক বাইটড্যান্স নতুন প্রতিষ্ঠানেও ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা ধরে রাখবে।

বিচার বিভাগের এক স্মারকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী বিভাগের কর্মীদের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব নীতিমালা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাবিধি মেনেই অ্যাপটি ব্যবহার করতে হবে। প্রয়োজনে কোনো সংস্থা নিজস্ব সিদ্ধান্তে টিকটক ব্যবহারে অতিরিক্ত বিধিনিষেধও আরোপ করতে পারবে।

এর আগে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অ্যাপটির ওপর আরও বিস্তৃত বিধিনিষেধ কার্যকর হয়। যদিও আইন কার্যকর হওয়ার পর টিকটক অল্প সময়ের জন্য বন্ধ থাকলেও পরে কয়েক দফা সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এরপর সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আবার অ্যাপটি চালু করে।

নতুন সিদ্ধান্তের ফলে ফেডারেল সরকারি কর্মীদের জন্য সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের সুযোগ আবারও উন্মুক্ত হলো। তবে জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং সরকারি তথ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ বিষয়ে নতুন নীতিমালা বা অতিরিক্ত শর্ত আরোপ করা হতে পারে।

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা পরিণত হয়েছে

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি

নাইজেরিয়া-মরক্কো গ্যাস পাইপলাইন উদ্যোগকে ইকোওয়াস সদস্য রাষ্ট্রসমূহের অনুমোদন

পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট (ইকোওয়াস)-এর সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন গত রবিবার

আসামের বন্যায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৬২ হাজারের অধিক

বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামের ৩৫টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী