ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গাজীপুরের আদালত থেকে পালানো সেই সম্রাট ময়মনসিংহে গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১১:০৫

গাজীপুরে আদালতের গারদখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২টি মামলার আসামি সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে পুনরায় গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদে র‍্যাব ১৪ এর সহযোগিতায় ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর মেট্রো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

এর আগে রোববার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানা-পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য গাজীপুর আদালতের গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়ার পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান।

সম্রাট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পরে র‍্যাবের অভিযানে ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এদিকে আদালতের গারদখানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালুতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক