ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেন যুদ্ধে পাল্টে গেছে রাশিয়ার অর্থনীতি, লেনদেনে বাড়ছে কূটকৌশল

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১১:৫৮

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অর্থনীতি অনেকটাই বদলে গেছে। দেশটিতে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে মোবাইল ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ ব্যাহত হচ্ছে এবং ক্রমবর্ধমান আর্থিক চাপে ব্যবসায়ীরাও কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ফলে রাশিয়ানরা আবার নগদ অর্থ ব্যবহারের দিকে ঝুঁকছেন।

রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, রাশিয়া চলতি বছরের শুরু থেকে ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন রুবল, অর্থাৎ প্রায় ২০ বিলিয়ন ডলার সমমূল্যের মুদ্রা ছাপিয়েছে। কোভিড-১৯ মহামারির সময় বাদ দিলে, এটি যেকোনো বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ বৃদ্ধি।

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলা জোরদারের মধ্যে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এর ফলে ক্রেমলিনকে বারবার দেশের বিশাল অংশজুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিতে হয়েছে। এ কারণে অনেক ব্যবহারকারী কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারছেন না। সরকার বলছে, ড্রোন হামলা মোকাবেলার উদ্দেশ্যেই এই ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে।

মস্কোর এক বাসিন্দা জানান, বর্তমান পরিস্থিতিতে হাতে নগদ টাকা থাকলে এক ধরনের নিশ্চয়তা ও নিরাপত্তাবোধ কাজ করে। কারণ শহরে কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলেও তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন।

অনিশ্চয়তার সময়ে নিরাপত্তার জন্য নগদ অর্থ উত্তোলনের এমন প্রবণতা এর আগেও রুশদের মধ্যে কয়েকবার দেখা গেছে। সাম্প্রতিক ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সৈন্য সমাবেশের ঘোষণার পর এবং ২০২৩ সালের জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহ চলাকালে বাজারে নগদ অর্থের পরিমাণ বেড়ে গিয়েছিল।

বর্তমানে এমন পরিস্থিতিতে কর আদায় কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে রাষ্ট্র ক্রমবর্ধমান বাজেট ঘাটতির মুখোমুখি হচ্ছে। যুদ্ধে অর্থায়নের জন্য দেশটির বিপুল অর্থের প্রয়োজন দেখা দিয়েছে।

গত মে মাসে রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ২০২৬ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ০ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছে। এর ফলে দেশটি ২০২২ সালের পর থেকে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে রয়েছে।

রাজস্ব বাড়াতে ক্রেমলিন জানুয়ারিতে ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করেছে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ভ্যাট প্রদানের সীমা কমিয়ে দিয়েছে। এতে আগে থেকেই সংকটে থাকা অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

রাশিয়ার বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান স্বেরব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা তারাস স্কভোরতসভ বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান গোপনে ‘খামে করে’ বেতন পরিশোধ করছে। এটি অর্থনীতির জন্য খুবই গুরুতর লক্ষণ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে স্কভোরতসভ বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক একটি মুহূর্ত। আমরা ক্যাশ কালেকশন, এটিএম বা সেলফ-সার্ভিস টার্মিনালের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফিরতে দেখছি না। এটি মানুষের হাতেই থেকে যাচ্ছে।’

রাশিয়ার বৃহত্তম এসএমই সংগঠন ‘ওপোরা রাশিয়া’র মে মাসের এক সমীক্ষা বলছে, প্রায় ৬ শতাংশ উদ্যোক্তা জানিয়েছেন, নতুন করের বোঝা সামলাতে তারা নগদ অর্থ গ্রহণ এড়িয়ে চলার মতো ‘কূটকৌশলের’ আশ্রয় নিয়েছেন।

সূত্র: বিবিসি

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা পরিণত হয়েছে

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি

নাইজেরিয়া-মরক্কো গ্যাস পাইপলাইন উদ্যোগকে ইকোওয়াস সদস্য রাষ্ট্রসমূহের অনুমোদন

পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট (ইকোওয়াস)-এর সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন গত রবিবার

আসামের বন্যায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৬২ হাজারের অধিক

বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামের ৩৫টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী