ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কম বয়সীদের ফেসবুক টিকটকে নিষেধাজ্ঞা দিচ্ছে ফ্রান্স

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৩:২৩

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ফ্রান্স। এ সংক্রান্ত একটি বিলে দেশটির পার্লামেন্টের সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে। এখন বিলটি নিম্নকক্ষ ও সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চান, আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর হোক। আইনটি কার্যকর হলে ১৫ বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

এর আগে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। সেই পথেই হাঁটছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন প্রেসিডেন্ট মাখোঁ।

সম্প্রতি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের পক্ষে মত দিয়েছেন।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর তালিকা তৈরি করবে ফ্রান্সের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বয়স যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যবস্থার অনুমোদন দেবে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা।

বিলে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাবও রাখা হয়েছে। সরকারের আশা, এতে শিক্ষার্থীদের অনলাইন নির্ভরতা কমবে এবং শ্রেণিকক্ষে মনোযোগ বাড়বে।

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা পরিণত হয়েছে

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি

নাইজেরিয়া-মরক্কো গ্যাস পাইপলাইন উদ্যোগকে ইকোওয়াস সদস্য রাষ্ট্রসমূহের অনুমোদন

পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট (ইকোওয়াস)-এর সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন গত রবিবার

আসামের বন্যায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৬২ হাজারের অধিক

বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামের ৩৫টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ছাত্র আন্দোলন এখন সংসদ ভবনমুখী, সামলাতে পারবে মোদী সরকার?

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী