ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

আমার বার্তা অনলাইন:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রাখল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরিসংখ্যানের বরাত দিয়ে রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭১.১৭ শতাংশ ব্যালট গণনা হয়েছে।

তাতে দেখা গিয়েছে, ৫৭.৫৩ শতাংশ ভোট পেয়ে বিরোধীদলগুলির তুলনায় অনেক এগিয়ে ইউনাইটেড রাশিয়া পার্টি। ১৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশন। লিবারাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে মাত্র ৮.৭৩ শতাংশ ভোট।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। সেখানে এই নির্বাচনী ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, পুতিনের যুদ্ধ সংক্রান্ত নীতিতে সায় দিয়েছেন রাশিয়ার মানুষ। তারই প্রতিফলন ধরা পড়েছে ভোটের ফলে।

রাশিয়ায় বৈধ ভোটারের সংখ্যা প্রায় ১১ কোটি। গত শুক্রবার থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত চলা তিনদিনের ভোটে ৫৬.৬৬ শতাংশ ভোট পড়ে।

মূলত ব্যালটে ভোট হয়েছিল। তবে বিভিন্ন দেশে বসবাস করা রুশ নাগরিকেরা ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিতে পেরেছেন। ভোট হয়েছে ক্রিমিয়া, জাপোরিঝিয়ার মতো বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডেও।

রুশ আইনসভা ডুমার ৪৫০টি আসনে নির্বাচন হয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ২০২১ সালের নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টি ডুমার ৩২৪টি আসনে জয়ী হয়েছিল। পাঁচ বছর পরেও তারা সেই সাফল্য ধরে রাখতে চলেছে।

ইউনাইটেড রাশিয়া পার্টি ২০০১ সাল থেকে রুশ শাসকদল। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এই দলের ঘোষিত সর্বেসর্বা ছিলেন পুতিন। পরে অবশ্য তিনি নেতৃত্ব থেকে সরে আসেন। খাতায়কলমে পুতিন এখন নির্দল রাজনীতিক। কিন্তু তার সমর্থন রয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টির দিকেই।

ঘোষিত না-হলেও এখনও তিনি এই সর্বোচ্চ নীতিনির্ধারণকারী ব্যক্তি। তাই এই দলের সাফল্য পুতিনের রাজনৈতিক সাফল্য হিসেবেই বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে।

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবসরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের পর একের পর এক বিকট শব্দে

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির কাছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘাত

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে