ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আল-জাজিরার বিশ্লেষণ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৮:০৪

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের চাপে ফেলেছেন এবং ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলছেন। গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী জোট সরকার গড়তে পারলে দীর্ঘদিনের এই নেতার ক্ষমতা ছাড়তে হতে পারে।

বিরোধী জোট সরকার গঠনে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সাহায্য নিতে পারে। এই সুযোগে নেতানিয়াহু আরব দলগুলোর বদনাম করছেন এবং নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ আনছেন। বিশ্লেষকদের মতে, তার এই আচরণে ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। আবার সমালোচকদের দাবি, গদিতে টিকে থাকতে তিনি ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ডেভিড জিনির নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থা শিন বেত বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার এবং নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিবিদদের গ্রেফতারের অনুমতি চেয়েছিল। অ্যাটর্নি জেনারেল সে অনুমতি দেননি। বিরোধী নেতা ইয়ার লাপিদ ও ইউসেফ জাবারিন এই ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই ভোট কেনার ভুয়া অভিযোগ তৈরি করা হয়েছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

বিশ্লেষকদের ধারণা, ক্ষমতা হারালে নেতানিয়াহুর সুনাম ও স্বাধীনতা দুটোই বড় ঝুঁকিতে পড়বে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সরকারের গাফিলতি নিয়ে রাষ্ট্রীয় তদন্তের দাবি জোরালো হচ্ছে। তা ছাড়া ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি দুর্নীতি মামলায় তার বিচার চলছে, যা প্রধানমন্ত্রীর পদ ধরে রাখায় বারবার আটকে গেছে। দোষী হলে তার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, হারলে নেতানিয়াহুর ব্যক্তিগত বিপদ বাড়বে, কারণ প্রধানমন্ত্রীর পদই তার ঢাল।

এই টানাপোড়েনে ইসরাইলে সহিংসতার ভয় বেড়েছে। ভোটের পর ডানপন্থী বিক্ষোভকারীরা আইজেনকোটের বাড়ির সামনে গিয়ে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে শাসিয়েছে, যেন তিনি আরব দলগুলোর সঙ্গে জোট না বাঁধেন। এমনকি হাইফার সাবেক রাব্বিনিক্যাল আদালতের প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড এক খোলা চিঠিতে ‘দিন রোদেফ’ নামের ধর্মীয় বিধির কথা তুলেছেন—১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যার সময় একই যুক্তি দেখানো হয়েছিল। বামপন্থী এমপি ওফার কাসিফের মতে, সরকার গঠনে দেরি হলে সহিংসতা আরও বাড়তে পারে।

চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নেতানিয়াহু এখন নিজের বাঁচামরার লড়াইয়ে নেমেছেন। নিজের সুনাম বা আশপাশের লোকজনের কী হলো, সেসব নিয়ে ভাবার সময় তার নেই।

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

ইয়েমেনের হথি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু বোমার সংখ্যা সীমিত করার বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো কঠিন হবে

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

গতকাল ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ও ‘বিশ্ব আদালত’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

রাতে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা