ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১৩:০৬

চলতি বছরে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে টেক জায়ান্ট মেটা। আর এর প্রথম ধাপটি শুরু হতে যাচ্ছে আগামী মাসে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ২০ মে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে কয়েক দফায় চলবে।

তিন সূত্রের কথা উল্লেখ করে রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা প্রথম ধাপে বিশ্বজুড়ে মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ বা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে।

রয়টার্সকে ওই তিন সূত্র আরও জানান, বছরের দ্বিতীয়ার্ধেও আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে সেই ছাঁটাইয়ের তারিখ এবং কতজন ছাঁটাই হতে পারে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সক্ষমতা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে মেটা কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বলেও উল্লেখ করেন তাঁরা।

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা তাদের মোট কর্মীবাহিনীর ২০ শতাংশ বা তার বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। তবে ছাঁটাইয়ের সময় বা পরিধি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেটা কর্তৃপক্ষ।

বর্তমানে এআই প্রযুক্তিতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এই প্রযুক্তির মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মপদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চান। চলতি বছর যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোতে বিশেষ করে প্রযুক্তি খাতে এ ধরনের পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

অনুরূপভাবে অ্যামাজন ডটকমও সাম্প্রতিক মাসগুলোতে ৩০ হাজার করপোরেট কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট ‘হোয়াইট-কলার’ বা দাপ্তরিক কর্মীদের প্রায় ১০ শতাংশ। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে ফিনটেক কোম্পানি ‘ব্লক’ তাদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট নির্বাহীরা এআই ব্যবহারের ফলে দক্ষতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের কর্মী ছাঁটাই পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘লেঅফস ডট এফওয়াইআই’ (Layoffs. fyi)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ হাজার ২১২ জন কর্মী চাকরি হারিয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার।

২০২২ সালের শেষ দিকে এবং ২০২৩ সালের শুরুতে মেটা তাদের ‘ইয়ার অব এফিশিয়েন্সি’ বা দক্ষতা বৃদ্ধির বছর হিসেবে প্রায় ২১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। সে সময় মেটার শেয়ার বাজারে বড় ধস নামে এবং করোনা মহামারি পরবর্তী প্রবৃদ্ধি নিয়ে তাদের ধারণা ভুল প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হয়। তবে মেটার জন্য এবারের ছাঁটাইটি হবে সেই পুনর্গঠন প্রক্রিয়ার পর সবচেয়ে বড় পদক্ষেপ।

বর্তমানে মেটা আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রতিষ্ঠানটির নির্বাহীরা ভবিষ্যতে মধ্যস্তরের ব্যবস্থাপনা কমিয়ে আনতে এবং এআই-চালিত কর্মীদের মাধ্যমে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী।

বছরের শুরু থেকে মেটার শেয়ারের দাম ৩ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে, যদিও গত গ্রীষ্মে হওয়া রেকর্ড মূল্যের চেয়ে তা বর্তমানে কিছুটা কম। গত বছর এআই খাতে বিপুল ব্যয়ের পরও মেটা ২০০ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় এবং ৬০ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে।

মেটার সবশেষ তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক এই প্রতিষ্ঠানে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭৯ হাজার কর্মী নিয়োজিত ছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেটা তাদের ‘রিয়েলিটি ল্যাবস’ বিভাগ পুনর্গঠন করেছে। এ ছাড়া কোড লেখা এবং বিভিন্ন জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম ‘এআই এজেন্ট’ তৈরির লক্ষ্য নিয়ে একটি নতুন ‘অ্যাপ্লাইড এআই’ বিভাগ গঠন করা হয়েছে এবং সেখানে অন্য বিভাগ থেকে প্রকৌশলীদের স্থানান্তর করা হয়েছে।

এক সূত্র জানিয়েছেন, এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু কর্মীকে গত মাসে প্রতিষ্ঠিত ‘মেটা স্মল বিজনেস’ ইউনিটেও স্থানান্তর করা হবে।

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

ইউটিউব ব্যবহারকারীরা এখন চাইলে তাদের ফিড থেকে শর্ট-ফরম ভিডিও সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন। নতুন আপডেটে

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

দেশে ইন্টারনেট ব্যবহারের হার অর্ধেকের বেশি বাড়লেও ব্যবহারকারীদের কারিগরি দক্ষতা ও ব্যবহারের ধরনে বড় ধরনের

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী