ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১১:৩৪

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বন্ধ করেছে মেটা। এই সুবিধায় অন্যের উন্মুক্ত ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহেই সুবিধাটি চালু হয়। এর নাম ছিল মিউজ ইমেজ। এটি মেটার নতুন ছবি তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অংশ। সুবিধাটি ব্যবহার করে উন্মুক্ত ইনস্টাগ্রাম হিসাবের ছবি দিয়ে নতুন ছবি তৈরি করা যেত। এজন্য শুধু সেই হিসাবের নাম উল্লেখ করলেই হতো।

এ নিয়েই শুরু হয় বিতর্ক। কারণ, কারও ছবি এভাবে ব্যবহার করা হলে তাকে কোনো বার্তা দেওয়া হতো না। তার অনুমতিও নেওয়া হতো না।

ব্যবহারকারী, শিল্পী ও বিভিন্ন প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এর সমালোচনা করে। তাদের আশঙ্কা ছিল, সুবিধাটির অপব্যবহার হতে পারে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া ছবি তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

সমালোচনার পর সিদ্ধান্ত বদলায় মেটা। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীল কাজ সহজ করাই তাদের লক্ষ্য ছিল। পাশাপাশি ব্যবহারকারীরা যেন নিজেদের উন্মুক্ত ছবি ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন, সেটিও নিশ্চিত করতে চেয়েছিল।

তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ভিন্ন ছিল। মেটা বলেছে, তারা বুঝতে পেরেছে এই সুবিধা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি সরিয়ে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি তৈরির ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি চালুর আগে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল  সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক।

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বয়ে দেশের তরুণদের জন্য স্মার্ট কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কিছু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি