ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

লজ্জা থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন: হাসিনাকে সারজিস

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১১:১২

শেখ হাসিনার ন্যূনতম লজ্জা থাকলে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রায় এই বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না৷ এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেন নাই। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায় নাই। তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনকভাবে পরাজিত হয় নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এত লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই।

সারজিস আলম বলেছেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশে আসার পর ৭২ থেকে ৭৫-এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করলো৷ বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২-এর ১০ জানুয়ারিতেই বপন করা হয়েছিল।

তিনি বলেন, ২৪ গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। কোন সংবাদ যাবে কোনটা যাবে না, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কোনটা একজন আলেমের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখাবে সব শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত। এই অভ্যুত্থানের আগে অনেক ধর্মপ্রাণ মুসলমান দাড়ি টুপি রাখতে শঙ্কাবোধ করতো। এই ফ্রেমিংগুলো করা হয়েছে মিডিয়াকে দিয়ে।

তিনি বলেন, আমরা অভ্যুত্থানের পর কিছুদিন মিডিয়াকে ঠিক ঠাক পেয়েছি। কিন্তু আমরা আবারও দেখছি ক্ষমতাসীন রাজনৈতিক দল মাঠ পর্যায়ের যারা আমাদের ভাইয়েরা আছেন সংবাদকর্মী, তারা কিন্তু ঠিক মতো মাসের বেতন পাই না। তাদের পরিবার ঠিকমতো চলে না। তারা যে নিউজগুলো পাঠাই সেগুলো কভার হয় না। কিন্ত মূল গদিতে বসে থেকে ক্ষমতাসীন দলের অনেক নেতারা গিয়ে আসল সত্য সংবাদ প্রচারে আবার বাধা হয়ে দাঁড়াতে শুরু করেছে। এভাবে একটি দেশের স্বাধীন সংবাদ মাধ্যম কোনোদিন বিকশিত হতে পারে না।

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম আরও বলেন, একটা নির্বাচিত বিএনপি সরকার এসেছে। আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্ত আপনারা লক্ষ্য করেন বিগত সাড়ে চারমাসে যত ধরনের সরকারি সুযোগ সুবিধা কার্ড থেকে শুরু করে অনান্য অনেক কিছু যা কিছু এসেছে, সব কিছু বিএনপির নেতা-খেতাদের মাধ্যমে বিএনপির ভোটারদের দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি আর অধিকার বঞ্চিত মানুষ নাই। বিএনপি কি শুধু বিএনপির সরকার নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার।

তিনি বলেন, যে সব চুরি চামারি হচ্ছে, লুটপাট, চাঁদাবাজি হচ্ছে। এমন অনেক রাস্তার টেন্ডার দেওয়ার আগে, ইঞ্জিনিয়ার কাজ শুরু করার আগে ওই এলাকার কিছু নেতা-খেতাকে আগে টাকা দিতে হয়। ভাগ বুঝিয়ে দেওয়ার পরে কাজ শুরু করা যায়, তা না হলে কাজ শুরু করা যায় না। এই উপজেলায় হয়ত ৫ বা ১০টা বিএনপির লোক এই ধরনের ধান্দাবাজি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় জমি দখলের চেষ্টা করছে, মাদক কারবারিদের শেল্টার দিচ্ছে, জমি দখলের পেছন থেকে শেল্টার দিচ্ছে। কিন্তু তার জন্য বাকি হাজার হাজার লোক দুর্নাম কেন নেবে? তাই বিএনপির ভাইদের বলতে চাই, ক্ষমতায় আজকে আছেন কালকে নাই, কিন্তু মনে রাখবেন, আপনার সন্তান যে স্কুলে যায় সেই ম্যানেজিং কমিটি যদি স্কুলের টাকাগুলো চুরি করে তাহলে আপনার সন্তানের ভবিষ্যতও শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে, চাঁদাবাজ, দখলবাজ, মাদককারবারি যে দলেরই হোক তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার এবং যত দ্রুত সম্ভব বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের

জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন। তার এ সফরকে ঘিরে

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ঘটছে: রিজভী

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি