ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমার বার্তা অনলাইন:
১৩ আগস্ট ২০২৬, ১৩:৫৫

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা অ্যাপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও দর্শক বাড়ানোর পরামর্শ পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এতে যুক্ত হয়েছে এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী। এটি নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ ও কনটেন্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ দেবে।

নতুন অ্যাপে কনটেন্টের ফলাফল বুঝতে আলাদা করে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে না। নির্মাতারা সরাসরি জানতে পারবেন, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে। কোন পোস্ট ভালো করছে, সেটিও জানা যাবে। পাশাপাশি দর্শকের মন্তব্য সম্পর্কেও তথ্য দেবে অ্যাপটি। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্নও করা যাবে।

মন্তব্য ব্যবস্থাপনার জন্যও অ্যাপটিতে এআই সুবিধা রাখা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে। প্রয়োজন হলে মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে। নির্মাতারা চাইলে সেই উত্তর সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিন অ্যাপ চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল ও নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতির তথ্য থাকবে। কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন, সেটিও জানিয়ে দেবে অ্যাপটি।

ফেসবুকের এই উদ্যোগকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতা কমাতেও নতুন অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য দেশেও এর ব্যবহার বাড়ানো হতে পারে।

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল

দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করছে গুগল। গুগলের মডেল লাইনআপের

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অক্টোবরে প্রকাশের পরিকল্পনা করেছিল ওপেনএআই। তবে নিরাপত্তা পরীক্ষায় মডেলটির

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে তিনটি প্রতিষ্ঠানের ব্যক্তিগত কম্পিউটার ব্যবস্থায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট