ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ২১:৩৩
অ্যাটর্নি জেনারেলকে ‌হুমকি দিয়ে শোকজ খেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

এই চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) আজ দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি-জেনারেলের অফিস কক্ষে অ্যাটর্নি-জেনারেল কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে অ্যাটর্নি-জেনারেলের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

আমার বার্তা/এমই

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্নাইপার রাইফেল ব্যবহারের প্রমাণ একাধিক তদন্তে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রাথমিক সম্পৃক্তকতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সার্ক ও বিমসটেকের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

নিরাপদ অভিবাসন নিশ্চিতে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস বাংলা‌দেশ-আইওএমের

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরঃ কূটনৈতিক সফলতার বার্তা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী