ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

কারাবিরোধী প্রচারে ডিআইজি তৌহিদুলের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ কর্তৃপক্ষের হাতে

সিনিয়র রিপোর্টারঃ
০৬ জুলাই ২০২৬, ১২:০৪

গত ৩ মে দৈনিক আমার বার্তা পত্রিকায় "সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌঁড়ঝাপ" শিরোনামে প্রকাশিত সংবাদটি সাহসের সঞ্চার জুগিয়েছে ময়মনসিংহ বিভাগের কারা ডিআইজির দ্বারা ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার ব্যক্তিদের। কারাগার-সংশ্লিষ্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপে সংবাদের লিংক ও ফটো ছড়িয়ে পড়লে ডিআইজির বিরুদ্ধে অভিযোগের স্তুপ হতে থাকে সেগুলোর কমেন্ট বক্সে। পাশাপাশি প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও অনেকে জানিয়েছেন তৌহিদুল ইসলামের অতীত কুকীর্তির তথ্য। দ্বিতীয় পর্বের ওই সংবাদে ঘোষণা ছিল, পরবর্তী পর্বে আসছে ডিআইজি তৌহিদুল ইসলামের বিশ্বস্ত সহযোগী দ্বারা বাংলাদেশ কারাগারের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে। সেই খবরের পাশাপাশি আজকের পর্বে থাকছে তৌহিদুল ইসলামের কিছু অতীত দুর্নীতির চিত্র।

বিতর্কিত কারারক্ষী হামিদুর যখন ডিআইজির একান্ত বিশ্বস্তঃ

নেতিবাচক সংবাদ প্রকাশের পর সাংবাদিক ম্যানেজ করতে কারারক্ষী হামিদুর রহমানকে আমার বার্তার কার্যালয়ে পাঠান ডিআইজি তৌহিদুল ইসলাম। এ ঘটনায় পরিস্কার বোঝা যায় যে, হামিদুরের সঙ্গে ডিআইজির সম্পর্কটা শুধু চাকরিগত নয়, ব্যক্তিগতও। সার্বিক বিষয়ে মন্তব্য জানতে কারা অধিদপ্তরে গেলে সেখানকার দায়িত্বশীল কর্মকর্তা শোনালেন হামিদুরের অপকর্মের দীর্ঘ ফিরিস্তি। ওই কর্মকর্তা জানান, হামিদুরের সর্বশেষ পদায়ন নীলফামারি কারাগারে। তবে, তিনি বরখাস্ত। হামিদুর যে পরিচয় গোপন করে বাংলাদেশ কারাগার নিয়ে ফেসবুকে নেতিবাচক প্রচারণা ও কর্মকর্তাদের মানহানী করে পোস্ট করেন, তা সুনির্দিষ্ট প্রমাণ সহ ধরা পড়েছে কারা কর্তৃপক্ষের কাছে। যে কারণে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান, তদন্তের অংশ হিসেবে তার দুটি মোবাইল সেট ফরেনসিক টেস্টে রয়েছে। কারা অধিদপ্তরের ওই কর্মকর্তা এ-ও জানান যে, হামিদুরের মোবাইল নিরীক্ষা করে ডিআইজি তৌহিদুল ইসলামের পক্ষ থেকে যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কারাগারবিরোধী সংবাদের লিংক আদান-প্রদানের তথ্যও মিলেছে।

ওই কারা কর্মকর্তা জানান, হামিদুর বর্তমানে সাময়িক বরখাস্ত। তবে তার কর্মস্থলেই উপস্থিত থেকে নিয়মিত হাজিরা দেয়ার কথা। "হামিদুর আমার বার্তা কার্যালয়ে ডিআইজির পক্ষে দালালি করতে এসেছেন" শুনে বিস্মিত হন তিনি।

এসব বিষয়ে হামিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যা আমি সাময়িক বরখাস্ত। তবে আমার কোনো মোবাইল ফরেনসিক টেস্টে নেই। আমি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যাব, তাই কর্মস্থলে অনুপস্থিত।

ডিআইজিকে ঘুষ দেয়ার তথ্যঃ সংবাদ প্রকাশের পর প্রতিবেদকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন একজন সাবেক সহকারী প্রধান কারারক্ষী। 'আ' দিয়ে নাম শুরু হওয়া ওই ব্যক্তি জানালেন তৌহিদুল ইসলাম দ্বারা তিনি নিজে কিভাবে হয়রানি শিকার হয়েছিলেন। একই সঙ্গে বলেন কারা অভ্যন্তরের বিভিন্ন দুর্নীতি এবং অধীনস্থ কর্মীদের বিভাগীয় মামলা নিষ্পত্তি ও বদলির জন্য অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য।

সাবেক ওই কারারক্ষী বলেন, ২০২৪ সালে তিনি ঠাকুরগাঁও কারাগারে কর্মরত ছিলেন। তখন রংপুরের কারা ডিআইজি ছিলেন তৌহিদুল ইসলাম। তিনি একজন সিনিয়র কর্মকর্তার সরকারি কাজে ব্যবহৃত তেল চুরির বিষয়টি ধরে ফেলার কারণে তার বিরুদ্ধে ওই বছর এপ্রিল মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগ উত্থাপন করা হয়। ২০ এপ্রিল রাতে ডিউটি থেকে ডেকে নিয়ে তাকে সাময়িক বরখাস্ত ও লালমনিরহাটে বদলি করা হয়, যা চাকরির নিয়মের ভঙ্গ। বদলি করলেও তাকে কাগজপত্র সরবরাহ না করায় ৫/৬ মাস তিনি চাকরিতে যোগাদান করতে পারেননি।

ভুক্তভোগী বলেন, ২০/১০/২০২৪ তারিখে ডিআইজির কার্যালয় থেকে সহকারী প্রধান কারারক্ষী মর্যাদার ব্যক্তির মাধ্যমে ৪৫ হাজার টাকা ঘুষ দিয়ে তিনি চাকরিতে যোগদানের সুযোগ পান।

তিনি আরো বলেন, বন্দী-সংশ্লিষ্টতা ছাড়াও আরো নানা উপায়ে সম্পদের পাহাড় গড়েছেন ডিআইজি তৌহিদুল। তবে, উপর মহলে তার ভাল যোগাযোগ থাকার কারণে সবসময়ই পার পেয়ে গেছেন।

তিনি আরো বলেন, তৌহিদুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে জুনিয়র কর্মকর্তা পদে থাকাকালে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সিনিয়র নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতেন। যে কারণে সব সরকারের সময়ই তিনি দাপুটে থাকেন। তবে মূলত তিনি স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোষর। আওয়ামী সরকারের কোনো যৌক্তিক সমালোচনাও তিনি সহ্য করতে পারেন না।

সার্বিক বিষয়ে জানতে কারা ডিআইজি তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেননি। তবে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে পত্রিকার কর্তৃপক্ষের কাছে বিভিন্ন মাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিআইজি তৌহিদুল ইসলাম।

বিদেশে বসেই সম্পদ বিক্রির চেষ্টায় শহিদুল, সহায়তায় ৪ শ্যালক

# 'ব্যাক ডেটে' পাওয়ার নিতে বিশ্বস্ত সহযোগীর টিম শহিদুলের গোপন আস্তানায় # ​টাকা পাচারের সুবিধার্থে আপাতত

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিতর্কিত প্রকৌশলী ও আওয়ামী লীগ নেতা সাবেক বিমান মন্ত্রী কর্ণেল (অব

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুরান ঢাকার ওয়ারীর জুরিয়াটুলি লেন এলাকায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নেওয়া সরকারি জমি

মুখবন্ধ করতে 'ঘুষ' সাংবাদিক দমাতে ভেদরগঞ্জের আরএমও ডাঃ নাছিরের 'বিকাশ মিশন' ফাঁস

দুর্নীতির খবর প্রকাশ না করার জন্য এবার সরাসরি গণমাধ্যমকর্মী ও অনুসন্ধানী ইউনিটকে আর্থিক প্রলোভন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সার্ক ও বিমসটেকের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

নিরাপদ অভিবাসন নিশ্চিতে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস বাংলা‌দেশ-আইওএমের

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরঃ কূটনৈতিক সফলতার বার্তা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী