ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সব আদালত প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১১:৫১

বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত ও বার প্রাঙ্গণে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ নোটিশ পাঠান।

আইন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৩ অনুযায়ী জনসমাগমস্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট বার প্রাঙ্গণ আইনগতভাবে জনসমাগমস্থল হওয়ায় এসব স্থানে ধূমপান নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাস্তবে আইন কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আদালত প্রাঙ্গণের করিডোর, সিঁড়ি, অপেক্ষমাণ স্থান, উন্মুক্ত এলাকা এবং বার প্রাঙ্গণে নির্বিচারে ধূমপানের ফলে প্রতিদিন বিচারপ্রার্থী, আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, নারী, শিশু, প্রবীণ এবং সাধারণ নাগরিক পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি ও প্রবীণদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

নোটিশে আরও বলা হয়, আদালত হলো আইনের শাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রতিষ্ঠান। অথচ আইন বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হিসেবেই যদি প্রকাশ্যে ধূমপান চলতে থাকে, তবে তা শুধু বিদ্যমান আইনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং বিচার ব্যবস্থার মর্যাদা ও আইনের প্রতি জনসাধারণের আস্থাকেও ক্ষুণ্ন করে।

নোটিশে সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী জীবনের অধিকার এবং অনুচ্ছেদ ১৮ক অনুযায়ী পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকে কন্ট্রোল-এর সদস্য রাষ্ট্র হিসেবে সব জনসমাগমস্থল ও কর্মস্থলকে তামাকের ধোঁয়ামুক্ত রাখার আন্তর্জাতিক অঙ্গীকার করেছে।

এছাড়া নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক আইন সংশোধনের মাধ্যমে জনসমাগমস্থল ও কর্মস্থলে 'নির্ধারিত ধূমপান এলাকা' বিলুপ্ত করা হয়েছে। ফলে আদালত প্রাঙ্গণে ধূমপানের জন্য কোনো নির্ধারিত স্থান রাখারও আইনগত সুযোগ নেই। এ অবস্থায় দেশের সব বিচারিক প্রতিষ্ঠানে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ও সাংবিধানিক দায়িত্ব।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, একই দাবিতে ১২ এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নিকট একটি আবেদন দাখিল করা হলেও, এ পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এ প্রেক্ষাপটে নোটিশে আদালত ও বার প্রাঙ্গণে দৃশ্যমান সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, নিয়মিত তদারকি, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সমগ্র বিচার বিভাগকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা ও কার্যকর করার জন্য জরুরি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাত (৭) দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়েরসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যর্থ হচ্ছে- হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এমন

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। হাজিরা

এবার হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

‘নগদ’ বিক্রি নিয়ে যা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন: ফকির মাহবুব আনাম

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে বিদেশি লেনদেন সেবা দিতে পারবে ব্যাংক

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ-একসঙ্গে কাজ করবে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৫: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে এনএসডিএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক

কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা