ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

জ ই বুলবুল :
১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯
আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০১

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে কী কী করবেন আর করবেন না আসুন তা নিয়ে একটু স্বাস্থ্য সচেতন হই,আর ভালো থাকি – সারাবছর সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের জীবনে বেশ কিছু নিয়ম মেনে চলা আমাদের আবশ্যক। যদিও মাঝে মধ্যে অনিয়ম হতেই পারে। তবে চেষ্টা করতে হবে যেন বছরের বেশিরভাগ সময় স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকি।

আজ রাত ১২টা-১ মিনিটি থেকে শুরু হতে যাচ্ছে নতুন বছর। ২০২৪ সাল। তাই এবার নিউ ইয়ার রেজোলিউশন হিসেবে নিজেকে সুস্থ রাখার শপথ নিন। এক্ষেত্রে কী কী করণীয় আরো জেনে নিন-

শরীরচর্চা :

সুস্থ জীবনযাপন করতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সবার আগে প্রতিদিন শরীরচর্চার অভ্যাস করুন। জিমে গিয়ে ওয়ার্ক আউট করতে হবে তা নয়, ঘরেও আপনি যোগাসন কিংবা ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন।

বিশেষ করে দিনের শুরুটা করুন শরীরচর্চা দিয়ে। তাহলে সারাদিন তরতাজা থাকবেন আপনি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে।

পর্যাপ্ত ঘুম :

প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোনো প্রয়োজন। বিশেষ করে রাতের গভীর ঘুম আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তাই রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। খেয়াল রাখবেন, রাতের ঘুম কখনো দিনে পূরণ করা সম্ভব নয়।

তাই রাতে জেগে নিয়ে দিনে ঘুমিয়ে সবটা সামলে নেবেন এমনটা ভাবলে একেবারেই ভুল করছেন। টানা বেশ কয়েকদিন রাতে ঠিকভাবে ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

মোবাইল ব্যবহার :

দিনে ৪ ঘণ্টার বেশি মোবাইল ব্যবহারে শিশুর সহ নানা বয়সের যে ক্ষতি হচ্ছে তা জানলে অনেকে হয়তো মোবাইল ব্যাবহার কমিয়ে আনতো। মোবাইলের অতিরিক্ত রেডিয়েশনে কানের পর্দায় যে রে নির্গত হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ব্যাবহার কমিয়ে আনা উচিৎ। আর নিত্য প্রয়োজন ছাড়া আলাপকালের সময় সংক্ষিপ্ত করা উচিত। কথা বলার সময়ে মোবাইল কানের থেকে দুরত্ব রাখা ভালো। বাঁচ্চাদের থেকেও মোবাইল সরিয়ে রাখতে পারলে ভালো। খেলনা বা শান্তনার জন্য মোবাইল নয়।

স্বাস্থ্যকর খাবার দাবার :

সুস্থ থাকতে চাইলে অবশ্যই নজর দিন খাওয়া দাওয়ার দিকে। মাঝে মধ্যে অবশ্যই ইচ্ছেমতো খাবার খেতে পারেন। তবে নিয়মিত অস্বাস্থ্যকর খাবার খেলে শরীর খারাপ হতে বাধ্য। তাই সতর্ক থাকা দরকার।

বাইরের খাবার, তেল মসলাযুক্ত খাবার, ভাজাভুজি ইত্যাদি এড়িয়ে চলতে পারলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয়, সহজে হজম হবে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন।

মেডিটেশন:

মেডিটেশন করুন প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের চাপ আমাদের সহ্য করতে হয়। এর সঙ্গে থাকে অনেক ধরনের চাপ, সমস্যা। তাই দিনের অন্তত ১৫ মিনিট নিজেকে দেওয়ার চেষ্টা করুন।এতে আপনার মন, মেজাজ শান্ত হবে।

সেলফ কেয়ার করুন :

সুস্থ জীবনযাপন করতে চাইলে সেলফ কেয়ার অর্থাৎ নিজের প্রতি যত্নশীল খুবই দরকার। তাই বাকি সবকিছুর পাশাপাশি নিজের পরিচর্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন

খুব পরিশ্রমের পর ক্লান্ত থাকলে যদি একটু নিজের ত্বক, চুল এইসবের পরিচর্যা করেন, তাহলে ফ্রেশ লাগবে আপনার।

পরিমিত পানি পান করুন :

সঠিক পরিমাণে পানি পান করা অবশ্যই প্রয়োজন। শরীরে পানির ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত পানি পান করা প্রয়োজন। এর ফলে আপনার হজমশক্তি ঠিক থাকবে। জীবন কে সুস্থ রাখতে প্রতিদিন আমাদের সচেতন থাকলে ভালো হয়। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য টিপস গুলো পড়ে বা দেখে ও নানা রোগবালাই থেকে সচেতন হওয়ার সুযোগ রয়েছে।

লেখক : সিনিয়র সাংবাদিক ও স্বাস্থ্য প্রতিবেদক।

আমার বার্তা/জ,ই বুলবুল/সিআর/এমই

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

গর্ভবতী মা ও নবজাতক শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় আগামী অর্থবছরে

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং হৃদরোগের নেপথ্যে একটি পরিচিত কারণ রয়েছে, সেটি হলো আমাদের বাড়তি ওজন।

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

গরমে ত্বকের যত্নে আমরা সবাই সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু একই রোদের নিচে থাকা চুলের সুরক্ষার

ভিসা নেই, টিকিট কাটুন, বেরিয়ে পড়ুন!

  ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিকে সামনে রেখে অনেকেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন। বিশেষ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক