ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামটির দুর্গম হেলিসর্টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের সরঞ্জাম ও ভোট গ্রহণের কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পাঠানো শুরু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে দুর্গম চারটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার করে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়। এই চারটি কেন্দ্রের মধ্যে রয়েছে বরকল উপজেলায় দুটি কেন্দ্র, জুরাছড়ি উপজেলায় একটি কেন্দ্র এবং বিলাইছড়ি উপজেলায় একটি কেন্দ্র। জেলার হেলিসর্টি ২০টি ভোটকেন্দ্রের মধ্যে প্রথম ভাগে তিনটি উপজেলায় চারটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পাঠানো হয়।

রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জেলার ২০টি হেলিসর্টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে আজ (শনিবার) সকাল ৯টা থেকে ব্যালটসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে এই ২০টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হবে। নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙিয়ে কোনো রকমে এসব ভোটকেন্দ্রে পৌঁছাতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোকজনদের যেতে হয় কয়েকদিন আগে। এসব কেন্দ্রের বেশির ভাগই মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে, ফলে ফলও পেতেও বিলম্ব হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, রাঙামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা ভোটার ২ জন। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্র।

এসব দুর্গম কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজারের বেশি। দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৫টি কেন্দ্র রয়েছে।

রাঙামাটি আসনে ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্রকে লাল বা অতি গুরত্বপূর্ণ, ১৪৯টি কেন্দ্রকে হলুদ বা গুরুত্বপূর্ণ এবং বাকি ৪৪টি কেন্দ্রকে সবুজ বা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে ৩ হাজারের বেশি সেনাবাহিনী, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৭ পুলিশ ও ২ হাজার ৭৬৯ জন আনসার মাঠে রয়েছে।

আমার বার্তা /জেএইচ

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার (২০ লাখ

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

পর্যবেক্ষক সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-র অনুমোদন বাতিলের ঘোষণা এলেও নাটকীয় মোড় নিয়েছে

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃধা

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন দালাই লামা

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি