ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মন্ত্রীরা তাদের একটি কর্মপরিকল্পনা দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এটি ঠিক আনুষ্ঠানিক কোনো ক্যাবিনেট বৈঠক ছিল না; এটি ছিল একটি প্রাথমিক সৌজন্য বৈঠক। প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা বসেছিলাম। দেশের বর্তমান জরুরি পরিস্থিতি কী কী হতে পারে, তা নিয়ে এই বৈঠকে কমবেশি আলোচনা হয়েছে।

তিনি বলেন, আলোচনা সাপেক্ষে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে পরামর্শ দিয়েছেন। আমাদের এই মুহূর্তের অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের সহযোগিতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা— বিশেষ করে তারাবির নামাজ ও ইফতারের সময়। মূলত এই তিনটি বিষয়ই আমাদের অগ্রাধিকারে এসেছে।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র মেরামতের জন্য আমাদের দলের পক্ষ থেকে ৩১ দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি কেবলমাত্র বিএনপির ছিল না, এটি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্মিলিত কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা ১৮০ দিনের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি গ্রহণ করব। আমরা হিসাব করে দেখেছি, জরুরি সমস্যাগুলো একটি সম্মানজনক পর্যায়ে আনতে কমপক্ষে ১৮০ দিন সময় প্রয়োজন। সেই অনুযায়ী ১৮০ দিনের একটি খসড়া পরিকল্পনা আমাদের তৈরি করা আছে, যা খুব শিগগিরই দেশবাসী জানতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এটি নিশ্চিত করার মেকানিজম নিয়ে কাজ করছি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের হাতে আছে, আমরা সেটি আরও স্পষ্ট করে বোঝার চেষ্টা করছি।

আমার বার্তা/এমই

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

এককভাবে পাওয়া ৬৮টি আসন নিয়ে দেশের সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর