ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৩
আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮
ওপরে বাঁ থেকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর; নিচে বাঁ থেকে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ

মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি; মাহ্দী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আমার বার্তা/এমই

সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামৌদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মিয়ানমারে পাচারকালে ১,৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১৮ পাচারকারী

ভ্যাটের কারণে ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ১৫ টাকা

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

নগদ নিয়ে নতুন সরকারের অবস্থান জানার পর গভর্নর সিদ্ধান্ত জানাবেন: আরমান

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান