ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

তথ্য কমিশন দ্রুত গঠন ও আইন আরও সংশোধন দাবি

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৫:৫৬

তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনারসহ কমিশনারদের দ্রুত নিয়োগ এবং তথ্য অধিকার আইন-২০০৯ আরও সংশোধনের দাবি জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

রোববার (৮ মার্চ) টিআইবির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম; সুশানের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান; মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সংগঠনটি বলেছে, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের অনুপস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কমিশনের কার্যক্রম কার্যত অকার্যকর ও স্থবির হয়ে আছে। এতে দেশে তথ্য অধিকার আইনের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছ। তথ্য অধিকার আইন জনগণকে 'রাষ্ট্রের মালিক' হিসেবে ক্ষমতা প্রয়োগের পথ তৈরি করে দিয়েছে। এই আইন সঠিকভাবে প্রয়োগ হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, দুর্নীতি কমবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। তবে আইনটি পাসের দেড় দশক পরও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি বলে দাবি করেছে।

তাদের মতে, তথ্য কমিশন গঠনের প্রক্রিয়ায় অস্বচ্ছতা, কমিশনারদের পদমর্যাদা, কর্মকর্তা-কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা এবং কমিশনের স্বাধীনভাবে কাজ করার সীমাবদ্ধতা এর বড় কারণ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির জারি করা তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, ২০২৬ এ আইনের তিনটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে তথ্যের সংজ্ঞা, কর্তৃপক্ষের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং জরিমানার পরিমাণ বাড়ানোর বিষয় রয়েছে। এ পরিবর্তন যথেষ্ট নয়।

সংগঠনটি বলছে, ২০২৫ সালের ৬ মার্চ এক সংবাদ সম্মেলনে তথ্য অধিকার আইনের ৩৭টি সংশোধনী প্রস্তাব তুলে ধরা হয়েছিল এবং একইদিন তা তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। পরে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মতামত চাইলে তাও দেয় ফোরাম।

সংশোধনীর বিষয় উল্লেখ করে তথ্য অধিকার ফোরাম বলছে, সবচেয়ে জরুরি সংশোধনীর মধ্যে আছে তথ্যের সংজ্ঞায় দাপ্তরিক নোট শিট অন্তর্ভুক্ত করা, কর্তৃপক্ষের আওতা বাড়িয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অংশীদারিত্ব থাকা বেসরকারি সংস্থা এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা। এছাড়া তথ্য কমিশনের স্বাধীনতা বাড়ানো, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা ও সুবিধা বাড়ানো, পদশূন্য হলে ৪৫ দিনের মধ্যে নিয়োগ নিশ্চিত করা, আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

তথ্যের অনুরোধ নিষ্পত্তি, তথ্য সংরক্ষণ, ওয়েবসাইটে স্বতঃপ্রণোদিত প্রকাশ, বার্ষিক প্রতিবেদন, ক্রয়সংক্রান্ত তথ্য, বাজেট, অডিট রিপোর্ট, চুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রকাশের মতো বিষয়গুলোও আইনে আরও স্পষ্ট করার বিষয়টি দাবি জানিয়েছে।

সংগঠনটি বলছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের দ্রুত নিয়োগ দেওয়া জরুরি। তথ্যপ্রাপ্তির অধিকার অব্যাহত রাখতে এটি অপরিহার্য। আন্তর্জাতিক মানদণ্ড এবং অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য অধিকার আইনের ৭ ধারাসহ বিভিন্ন ধারা সংশোধন করা দরকার।

পাশাপাশি সরকারি গোপনীয়তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো প্রতিবন্ধক আইনের প্রাসঙ্গিক ধারাও বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

আমার বার্তা/এমই

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

ভোটের উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

যুদ্ধপরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা: প্রতিমন্ত্রী

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর প্রস্তাব

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়: আইজিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ