ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক:
০৮ মার্চ ২০২৬, ১৬:১৭
আপডেট  : ০৮ মার্চ ২০২৬, ১৬:১৯

যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার।

রোববার (০৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎকালে তিনি মন্ত্রীকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো হলো- ক্যাম্পের নিরাপত্তা, শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রত্যাবাসন ও ক্যাম্পে মাদক সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ। আমরা এসব বিষয়ে কাজ করছি। যুক্তরাজ্য এ বিষয়ে একমত উল্লেখ করে হাইকমিশনার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে নিয়মিত বিতর্ক বা আলোচনা হয়। এর মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে রাখতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের মতো রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমরাও বিশ্বাসী, তবে তা নিরাপদ হতে হবে।

বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ইস্যু, পুলিশ সংস্কার, অবৈধ ও অনিয়মিত অভিবাসন, সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার মন্ত্রীকে তাঁর নতুন পোর্টফোলিও'তে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি বলেন, ভিসা প্রতারণা বন্ধ করতে দু'দেশের মধ্যে শীঘ্রই একটি চুক্তি সই করা হবে। যুক্তরাজ্য চুক্তির একটি খসড়া তৈরি করে পাঠিয়েছে। আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চুক্তিটি স্বাক্ষর করতে চাই। এসময় হাইকমিশনার বলেন, দুদেশের মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। এ বিষয়ে দু'দেশের বিশেষজ্ঞ ও উচ্চ পর্যায়ের মধ্যে দ্রুত একটি ভার্চুয়াল মিটিং আয়োজন করা হবে।

মন্ত্রী পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তাছাড়া দু'দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও বন্দি প্রত্যর্পণ বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। তাছাড়া দু'দেশ সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় হাইকমিশনার আগামী ১৬-১৭ মার্চ, ২০২৬ তারিখে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য international Fraud Summit এর সাইডলাইনে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান।

বৈঠকে ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, ব্রিটিশ হাইকমিশন ঢাকার পলিটিক্যাল কাউন্সিলর Tim Duckett, জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বিষয় কাউন্সিলর Ryan Duncanson, ইন্টারন্যাশনাল লিঁয়াজো অ্যান্ড মাইগ্রেশন অফিসার আব্দুল ওয়াহিদ প্রমুখ।

আমার বার্তা/এমই

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

পাইলট পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

যমুনা অয়েলে বরখাস্ত মিল্টন, তদন্তের বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম?

ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

ভোটের উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান

টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলা‌দেশ-কানাডার

যুদ্ধপরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা: প্রতিমন্ত্রী

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর প্রস্তাব

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়: আইজিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ