ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১২:২৯

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিল আমাদের পাটের সোনালি যুগ ছিল। আজকে সেটি অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।

রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের গত নির্বাচনে নির্বাচনি ইশতাহারে ছিল সারাদেশের যেসব টেক্সটাইল মিলস অথবা জুট মিলস চালুর বিষয়ে কমিটমেন্ট ছিল। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকে আমরা নীলফামারীর টেক্সটাইল মিলস পরিদর্শনে এসেছি ইতোমধ্যে এটিকে নিয়ে টেন্ডার আহ্বান করেছি সেটি মূল্যায়নের কাজ চলছে। আশা করি দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলসে আবার কর্মচাঞ্জল্যতা ফিরে আসবে। এটি চালু করা হলে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের সরকারের লক্ষ্য কর্মসংস্থান করা। দেশের অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা। এছাড়া আমরা গত ১৭ বছর সব সেক্টরে স্থবিরতা লক্ষ্য করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষের চাহিদা পুরন করব। সারাদেশে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বন্ধ সব মিলস বিনিয়োগকারী এনে চালু করা হবে।

প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে মানুষকে উৎসাহিত করা হবে।

এসময়ে নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য রফতানি করতে পারেন সেটি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

শেষ দিনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কিত বিষয়ে বিরোধীদলের ওয়াকআউটের কোনো কারণ বিএনপি দেখেনি বলে

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

নির্বাচ‌নী ইশ‌তেহা‌রে প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় একটি বিশেষ ‘প্রবাসী সিটি’ বা স্মার্ট সিটি

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী