ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৫:১১

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে পেশোয়ারের পরবর্তী ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা। এর আগে ১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি সব ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আগামীকাল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনকে আরেকদিন পাওয়ার আশায় বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিলো বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল। এদিকে, ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পত্র থাকলেও চোট পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। আজ (রোববার) পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। এরপরই বোঝা যাবে– নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কি না।

রিশাদ হোসেন এবারের আসরে চার ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। আর শরিফুল-নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতেই ছিলেন তানজিদ হাসান তামিম। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার গিয়ে কোনো ম্যাচের একাদশেই সুযোগ হয়নি তার। কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ইমন ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হলো তাকে।

পেশোয়ারের হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন পাঁচ উইকেট। আর মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।

আমার বার্তা/এমই

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এই প্রতিযোগিতায় ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং ছিল আলোচনায়।

টেস্টের চেয়ে স্বাস্থ্যই আগে, রশিদকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচও

পিঠের সমস্যায় ভুগছেন রশিদ খান। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনই সরে দাঁড়ানোর কোনো

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি নিয়ে দেশে এলো আরও দুই জাহাজ, আসছে আরও ৪

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন