ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১২:৪৩

পহেলা বৈশাখে প্রি-পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১০টি জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

শুরুর দফায় ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যচাষি/আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া লবণচাষিরাও এতে অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি জানান, প্রাক-পাইলট পর্যায়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর ব্লক, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণাপুর ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা ব্লক, মৌলভিবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ব্লক, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির ব্লক ও জামালপুর জেলার, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লকে এ কার্যক্রম উদ্বোধন হবে।

আগামী পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক-পাইলটিং পর্যায়ের কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের প্রনোদনাসহ ১০ সুবিধা নিশ্চিত করতে টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারাদেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম।

তিনটি পর্যায়ে এ কার্ড দেওয়া হবে। এগুলো হলো ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষক । ক্রমান্বয়ে দেশের প্রায় সব কৃষক এ কার্ডের অন্তর্ভুক্ত হবে। সারাদেশের প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষক রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রাক-পাইলট ও পাইলট পর্ব সফল হলে আগামী ৪ বছরের মধ্যে দেশব্যাপী এই কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষিসেবা চালু করা হবে।

এই কার্ডের মাধ্যমে কৃষকের পরিচয় ডিজিটাল করা হবে, যা ফ্যামিলি কার্ডের মতো কাজ করবে। তবে এ কার্ডে বছরে একবার ২ হাজার ৫০০ টাকা মিলবে।

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য রফতানি করতে পারেন সেটি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

শেষ দিনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কিত বিষয়ে বিরোধীদলের ওয়াকআউটের কোনো কারণ বিএনপি দেখেনি বলে

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

নির্বাচ‌নী ইশ‌তেহা‌রে প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় একটি বিশেষ ‘প্রবাসী সিটি’ বা স্মার্ট সিটি

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী