ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১২:১৭

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশের আঘাতে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সুত্রধরের মরদেহ সকালে দেশে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।

তিনি প্রবাসে কর্মরত সব বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানা গেছে, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের ধ্বংশাবশেষের আঘাতে মৃত্যুবরণ করেন।

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

দেশে উৎপাদিত পেঁয়াজ ও রসুনের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এবং পচনজনিত অপচয় রোধে বড় উদ্যোগ

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার