ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজনের প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মনজুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন। এ সময় তাদের শান্ত করেন হাসনাত।

এনসিপির প্রার্থী হয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনজুর আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ তার বাসায় যাওয়ায় বিষয়টি চট্টগ্রামে আলোচনা-সমালোচনা চলছে।

এ ব্যাপারে সাবেক মেয়র মনজুর আলম বলেন, ‘এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন। তার সঙ্গে আমার কথা হলে তিনি আমার বাসায় বেড়াতে আসেন। এটা স্রেফ সৌজন্য সাক্ষাৎ। এখানে কোন ধরনের রাজনীতির বিষয় নেই।’

একই প্রসঙ্গে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ও অভিন্ন মন্তব্য করে বলেন, ‘এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। সাবেক মেয়র মনজুর আলম তাকে সৌজন্যতা দেখিয়ে বাসায় আমন্ত্রণ জানালে তিনি তাতে সাড়া দিয়ে তার বাসায় গেছেন। একটি মহল বিষয়টি নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

এদিকে রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক মেয়র মনজুর আলমের সঙ্গে সৌজন্য বৈঠকে হাসনাত আবদুল্লাহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এছাড়া তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, মনজুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কাজ কী? আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে আওমীলীগ প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীরকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনেও বিএনপির সমর্থনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে নির্বাচন চলাকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম। এর পর থেকে দলটির রাজনৈতিক কার্যক্রমে দেখা যায়নি তাকে।

বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ার পর দুই দফায় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মনজুর আলম। তবে মনোনয়ন পাননি তিনি।

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ