ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

সংসদে যারা রয়েছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, ধারণ করেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে জাতীয় সংসদকে এ কথা জানান তিনি।

মুক্তিযোদ্ধার নামের আগে বীর শব্দ ব্যবহারের প্রস্তাব রেখে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধাটা বলা হয়, আমরা যদি সংসদের ভেতর এটা চালু করি, বাইরেও এটা বলতে পারবো। তাহলে আমার মনে হয়, ইয়াং জেনারেশন আছে নতুন প্রজন্ম তারাও জানতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অভিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী এ প্রস্তাব রাখেন।

শামা ওবায়েদ বলেন, গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে কথা হয়েছে। সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না ধারণ করি। এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় নতুন প্রজন্মও জানতে পারে। মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেওয়া হয়। সংসদের ভেতরে যদি আমরা এটা চালু করি সংসদের বাইরেও এটা আমরা বলতে পারবো।

এ সময় স্পিকার বলেন, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে, সংসদও অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা তিনিই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাকিরা সবাই মুক্তিযোদ্ধা সহায়ক এই সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। এখানে ক’জন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আমার জানা নাই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে তবুও যদি শিউর হই, কারও সম্পর্কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

২০২০ সালের অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করার বিধান করা হয়। তবে ২০২৪ সালে মুক্তি যোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহার বাতিলের প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

আমার বার্তা/এমই

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ এপ্রিল)

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ঢাকায় কূটনৈতিক সংলাপে বসেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংলাপে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম