ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সুমনের কোলে থাকা তার সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি এর আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাড়ে তিন বছরের ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করতে বের হন সুমন মন্ডল। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে তার প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় শিশু সাফিয়া। আর ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বাবার কোল থেকে ছিটকে পড়া শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন।

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৫টি ইট ভাটায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় দশম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

বিরোধী দলের অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাল খননে বাড়বে কর্মসংস্থান, ফিরবে প্রাকৃতিক ভারসাম্য: পানিসম্পদমন্ত্রী