ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৮:০৭

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, কর্মপরিকল্পনা তদারকি সমন্বয় ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় পর্যটন পরিষদ’ গঠন করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৬ সদস্যের এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিবেশ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, পানিসম্পদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে সদস্য এবং একই মন্ত্রণালয়ের সচিবকে সদস্য-সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজন অনুযায়ী পরিষদের সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিষদের সচিবালয় হিসেবে প্রশাসনিক সহায়তা দেবে।

এই পরিষদের প্রধান কাজ হবে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনার তদারকি, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতের বিকাশে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও এই পরিষদের দায়িত্বের মধ্যে থাকবে।

এছাড়া পর্যটন সংক্রান্ত আইন ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে নীতিগত সিদ্ধান্ত দেওয়া, খাতে বিনিয়োগ বাড়াতে করণীয় নির্ধারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্মপন্থা প্রণয়ন করবে পরিষদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের দিক-নির্দেশনাও দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরিষদ পর্যটন সংক্রান্ত অন্যান্য কমিটির সুপারিশ পর্যালোচনা ও অনুমোদন করবে এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে পরিষদ প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে।

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেশটির সরকারি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিজয়ী হতে যাচ্ছে। এ

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু বাতিলকৃত সরঞ্জাম নিলামে বিক্রি নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

রোহিঙ্গা সংকট নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী