
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও দায়িত্বশীলতার সর্বোচ্চ ব্যবহার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। তিনি ঈদকে সামনে রেখে অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেন।
আমার বার্তা/এমই

