ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৭:২০

ভূমি মন্ত্রণালয়ের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জিও-লোকেশনভিত্তিক উপস্থিতি মনিটরিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফিসে এসে চলে যাওয়ার সুযোগ আর থাকবে না।

সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।

প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে।

সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবার প্রতিষ্ঠানে পরিণত করাই বর্তমান উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

এ জন্য বিভিন্ন ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা চালু করা হলেও এখনো অনেক মানুষ এসব সম্পর্কে জানেন না। জনগণকে সচেতন করতেই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অধিকাংশ ভূমিসংক্রান্ত সেবা পাওয়া সম্ভব। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালকে ‘সেকেন্ড জেনারেশন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে’ উন্নীত করা হয়েছে, যাতে এক জায়গা থেকেই বিভিন্ন সেবা নেওয়া যায়।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। তাদের জন্য সারা দেশে ৮৯৩টি সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অল্প সার্ভিস চার্জের বিনিময়ে এসব কেন্দ্র থেকে নাগরিকরা ভূমিসেবা নিতে পারবেন।

সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের দেওয়া অ্যান্ড্রয়েড ফোনে জিও-লোকেশনভিত্তিক মনিটরিং চালু করা হবে। কোনো কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সেটি ‘রেড মার্ক’ হিসেবে দেখা যাবে।

তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে আগে চালু হয়নি।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, পরে পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। আগামীকাল অনুষ্ঠেয় মেলার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

আমার বার্তা/এমই

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ পরিদর্শন করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি