ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৬:০৭
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

‎ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের সমর্থক—এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে নির্বাসিত জীবনের উল্লেখ করে একটি দেশের প্রতি নিজের প্রচ্ছন্ন সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি হাসিমুখে এমন ইঙ্গিত দেন।

বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি আসলে কোন দলের সমর্থক। এর জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’

তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তাঁর দীর্ঘ নির্বাসিত জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তাঁর সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন।

রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, সরকারের শীর্ষ দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।

লন্ডনে দীর্ঘস্থায়ী বসবাসের কারণেই ফুটবলের এই বৈশ্বিক মহোৎসবে তিনি ইংলিশদের পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বলে ধারণা করা হচ্ছে।

আজকের এই মতবিনিময় সভায় প্রধানত দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক এই ক্রীড়াবিষয়ক প্রশ্নোত্তর পর্বটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে।

আমার বার্তা/এমই

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বন্দি

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ মাছের উৎপাদন ও সংরক্ষণে প্রতিবন্ধক অনেক

অতিরিক্ত কমিশনার পদে একযোগে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি

বিসিএস (কর) ক্যাডারের ১৩ জন যুগ্ম কর কমিশনারকে অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার

গণমাধ্যম কমিশন হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান

ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম কমিশন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

৬.৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে ফিচ

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

অতিরিক্ত কমিশনার পদে একযোগে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি

গণমাধ্যম কমিশন হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয়সরকার মন্ত্রী

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি