ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৯:৪৪

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড় প্রমাণ মিলল আরও একবার। মাত্র ২৪ ঘণ্টা আগেও যাকে ফুটবল দুনিয়ার খুব কম মানুষই চিনতো, সেই গোলরক্ষক এখন নেটদুনিয়ার নতুন সেনসেশন। স্পেনের বিপক্ষে ম্যাচের মাত্র ৯০ মিনিটের মাঠের লড়াইয়ে ভাগ্য বদলে গেছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দায়াসের, যিনি ফুটবল বিশ্বে ভোজিনহা নামে পরিচিত।

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের মতো বিশ্বসেরা আক্রমণভাগের সামনে গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী এই আফ্রিকান গোলরক্ষক। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের একের পর এক আক্রমণ যেভাবে তিনি ঠান্ডা মাথায় রুখে দিয়েছেন, তা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছে।

ম্যাচ শুরুর আগে ভোজিনহার ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ৪৫ থেকে ৫০ হাজারের কাছাকাছি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা তার অ্যাকাউন্টে হুমড়ি খেয়ে পড়েন।

পুরো নাম জোসিমার ডায়াস হলেও কেপ ভার্দের মানুষ তাকে চেনেন ভোজিনহা নামে। ২০০৭ সাল থেকে দেশের হয়ে খেলছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। দীর্ঘ ক্যারিয়ারে আফ্রিকার বিভিন্ন ক্লাব ও ইউরোপের ছোটখাটো লিগে খেললেও বিশ্বমঞ্চে লাইমলাইট পাওয়ার সুযোগ হয়নি কখনো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে, সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে এসে স্পেনের বিপক্ষে সেই ঐতিহাসিক ৯০ মিনিট তার পুরো জীবনটাই বদলে দিল।

আমার বার্তা/এমই

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া জাতীয় ফুটবল দল তাদের কোচ সাবরি লামুশিকে

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড কঠিন পরীক্ষা নিয়েছে ইরানের। যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

সোমবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে নিশ্চিত হার এড়ালো উরুগুয়ে। ম্যাচের শেষ দিকে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হলো না মিশরের। ম্যাচজুড়ে দারুণ লড়াই করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

৬.৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে ফিচ

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

অতিরিক্ত কমিশনার পদে একযোগে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি

গণমাধ্যম কমিশন হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয়সরকার মন্ত্রী

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি