ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় একটি করে গাছ রোপণের অনুরোধ প্রধানমন্ত্রীর

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৬:১৫
আপডেট  : ২৯ জুন ২০২৬, ১৯:১৮
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিএমও

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮ হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

গাছ রোপণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরাফাতের ময়দানে এখন অনেক নিমগাছ রয়েছে। ৫০ বছর আগে সেখানে কোনো গাছ ছিল না। সম্ভবত ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাহকে হাজিদের জন্য ছায়াদানকারী গাছ লাগানোর পরামর্শ দেন। সে সময় বাংলাদেশ থেকে প্রায় এক লাখ নিমগাছের চারা পাঠানো হয়েছিল। বর্তমানে স্থানীয়রা এসব গাছকে নিমগাছ নয়, ‘জিয়া ট্রি’ নামে চেনে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) গাছ রোপণের প্রতি উৎসাহ দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবুজ রং তাঁর প্রিয় ছিল। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে মানুষের জীবনে নানাভাবে উপকার করে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যত দিন বাঁচবে, প্রতি বছর একটি করে গাছ রোপণ করবে। গাছটি বড় হতে থাকলে সেটিকে বন্ধুর মতো মনে হবে। তোমার সঙ্গে সঙ্গে গাছটিও বড় হবে। তখন একধরনের বিশেষ ভালো লাগা কাজ করবে।

এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হলেও প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টি হচ্ছে না। ছোটবেলায় বর্ষাকালে টানা বৃষ্টি দেখা যেত, এখন সেই চিত্র আর নেই। প্রয়োজন কিংবা অপ্রয়োজনে গাছ কাটা হচ্ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এ দেশেই আমাদের বসবাস করতে হবে। নিজের ঘর-পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন না রাখলে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হবে, যা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকর।

প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহ দিতে হবে। দেশে গাছের সংখ্যা বাড়লে পরিবেশ আরও শীতল হবে। পরিবেশ শীতল হলে মানুষের জীবনযাপনও আরামদায়ক হবে।

এর আগে বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষা ধারণার ক্ষেত্রে বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই সংগঠনটিকে দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অধিকসংখ্যক তরুণ-তরুণীকে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করতে যথাযথ বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিএনসিসি তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমার বার্তা/এমই

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। সোমবার (২৯ জুন) আইনশৃঙ্খলা

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকার ও বিরোধী দল সংসদের ভেতরে একসঙ্গে কাজ

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেকে সর্বস্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন