ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৩:১৭

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে এই নির্বাচন শেষ হবে। মঙ্গলবার (৭ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রোডম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।

জাহেদ উর রহমান বলেন, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগে উদ্বোধন করা হবে। এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, “জুলাই নিয়ে কটূক্তি করা বা মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সেই আলোচনা চলতে পারে।”

এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন খাদ্য বেশি মজুত আছে।

আমার বার্তা/এমই

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে তিউনিশিয়াসহ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: মাহবুব আনাম

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: মাহবুব আনাম

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলার বন্যার আভাস

কানাডার হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের নিরাপত্তা-প্রতিরক্ষা আলোচনা

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে: শরীফ ভূঁইয়া

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৩৫০০, গৃহহীন ১৮ হাজার