ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৯:০২

জাতীয় সংসদ অধিবেশনে এক অভিনব ও হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নৌ-পুলিশের ফাঁড়ি বা থানা স্থাপনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে।

মঙ্গলবার (৭ জুলাই) সংসদ অধিবেশনে স্পিকারের মাধ্যমে প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান ও নদীপথের আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরেন সংরক্ষিত আসনের এই নারী সংসদ সদস্য। তবে প্রশ্নোত্তরের এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ প্রশাসন সংক্রান্ত দাবি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে তোলায় স্পিকার ও সংশ্লিষ্ট মন্ত্রীর মন্তব্যে পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে।

অধিবেশনে ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির প্রত্যন্ত চর এলাকা থেকে শুরু করে ভেড়ামারা থানার রাইটাঘাট, মিরপুর থানার তালবাড়িয়া ঘাট, কুমারখালী থানার কয়া ও সেলাইদহ ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চলের দৈর্ঘ্য প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার। এই রুটটি বর্তমানে রাজশাহী রিজিয়নের নৌ-পুলিশের তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু স্থানীয় এলাকায় কোনো নৌ-থানা বা নৌ-পুলিশের ফাঁড়ি না থাকার কারণে নদীপথে সন্ত্রাসীদের অবৈধ দৌরাত্ম্য ও প্রতিদিন গোলাগুলির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এই পর্যায়ে ফরিদা ইয়াসমিনকে থামিয়ে স্পিকার জানতে চান, তিনি এই প্রশ্নটি প্রাণিসম্পদ মন্ত্রীকে করছেন কি না এবং প্রাণিসম্পদ মন্ত্রী কীভাবে নৌ-ঘাট বা নৌ-পুলিশের থানা স্থাপন করবেন। জবাবে সংসদ সদস্য আবারও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছেই নৌ-পুলিশের থানার আবেদন জানালে স্পিকার রসিকতা করে প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার আন্ডারে থানা-পুলিশ কিছু আছে কি না উত্তর দিন।

স্পিকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হেসে উঠে বলেন, পুলিশ তো তার হাতে নেই। তবে তার কাছে মুরগি আছে। মন্ত্রী রসাত্মক ভঙ্গিতে আরও বলেন, ওই এলাকায় যদি তার মন্ত্রণালয়ের রিজার্ভের মাছ কেউ ধরে, তবে সেই উছিলায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন কিছু পুলিশ পাঠানোর জন্য। এ ছাড়া এই বিষয়ে তার আর কিছু করার নেই উল্লেখ করেন তিনি। পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

আমার বার্তা/এমই

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন, বর্তমান

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

২০২৪ সালের আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ,

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর