ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ইসলামাবাদের মঞ্চে বাংলাদেশ-ইরান নতুন সমীকরণ, নারী উন্নয়নে হাত মেলানোর ডাক

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৩:০৩

পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১২ থেকে ১৩ জুলাই দু'দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে। বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্মেলনে অংশগ্রহণ করছে।

প্রতিনিধিদলে আরও রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক। এছাড়া পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানও সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সম্মেলনের সাইডলাইনে গতকাল বাংলাদেশের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন ইরানের নারী ও ফ্যামিলি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে বৈঠক করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন নবি উল্লাহ শিরাজি। বৈঠকে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশে নারী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে চালু হওয়া ফ্যামিলি কার্ডের বিষয়টি। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু এবং সামাজিক উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

জবাবে ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি অনুষ্ঠিত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাযায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নারী উন্নয়নে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে অভিহিত করে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি শিক্ষা ক্ষেত্রে ইরানি নারীদের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন।

বৈঠকের শেষে ইরানের ভাইস প্রেসিডেন্ট নারী উন্নয়নে মুসলিম উম্মাহর একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাজের পরিধি ও নির্বাচনী এলাকা নিয়ে বিরোধী

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র জনবল সংকট বিরাজ করছে। বর্তমানে

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণের নামে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে