ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৯:৩৫
আলাদাভাবে উদ্‌যাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

জাতীয় যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদা আলাদা দিনে উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় যুব দিবস’ আগের মতো প্রতি বছর ১ নভেম্বর উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোগে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্‌যাপন করা হতো।

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট উদ্‌যাপন করার সিদ্ধান্ত দেয়। ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদ্‌যাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।

জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদ্‌যাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। ফলে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট একত্রে উদ্‌যাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন করেছে।

আমার বার্তা/এমই

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডিয়েনে কেইতা বাংলাদেশের জনমিতিক সহনশীলতা, নারীর ক্ষমতায়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা

নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

দেশের নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ

বাংলাদেশের এলডিসি উত্তরণে ইইউ ও জি ৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা