ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১২:৫৮
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বাংলাদেশ রেলওয়ের আয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে এবং ভবিষ্যতে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে রেলের ব্যয় এখনো আয়ের চেয়ে বেশি হওয়ায় সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তবে আয় বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

সংবাদ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন প্রয়োজন এবং সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও তিনি উল্লেখ করেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সম্প্রতি তিনটি প্রতিষ্ঠানের তিনটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি খাদ্যগুদামে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য চলমান খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় প্রতিদিন ১ হাজার ১৯৫ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৪৪৩ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি না হওয়া পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্তরা মাসিক ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া চিকিৎসা ভাতা, বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতাসহ অন্যান্য সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।

বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের মাসিক সম্মানী ভাতা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক সম্মানী ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতাও বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে শিল্প, আবাসিক গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে।

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা বাড়াতে চতুর্থ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি মূল ভূখণ্ডে সরবরাহের জন্য পাইপলাইনসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কৃষক কার্ড কর্মসূচির প্রস্তুতিও এগিয়ে চলছে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

আমার বার্তা/এমই

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও জোরদারে একমত

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে যৌথ

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার