ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১২:০১

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কসোভোর রাজধানী প্রশান্তিনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, পর্যটন, শ্রম অভিবাসন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এবং কসোভোর পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের মহাসচিব ইলির মুচাজের নেতৃত্বে কসোভো প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, দুই পক্ষ বাংলাদেশ ও কসোভোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। পারস্পরিক সম্মান, অভিন্ন মূল্যবোধ, স্বার্থ এবং আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ।

বৈঠকে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে। পাশাপাশি শিক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পর্যটন, শ্রম চলাচল এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।

দুই পক্ষ এ পর্যন্ত সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকগুলোকে স্বাগত জানিয়ে বলেছে, এসব উদ্যোগ প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, দ্বৈত কর পরিহার এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চলমান আলোচনা দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে। শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও কসোভো সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং আন্তঃদেশীয় অপরাধের সব ধরনের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। কসোভো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে দেশটিতে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ কসোভোর আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন এবং উদ্যোগে ক্রমবর্ধমান অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা, কনভেনশন ও বহুপক্ষীয় ব্যবস্থায় কসোভোর সমঅংশগ্রহণের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কসোভো বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে। একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেছে কসোভো।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য কসোভোতে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। দুই পক্ষ স্বচ্ছ, সুশৃঙ্খল ও পারস্পরিক লাভজনক শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকার-টু-সরকার (G2G) সহযোগিতা কাঠামো তৈরির সম্ভাবনা অনুসন্ধানে সম্মত হয়েছে।

দুই দেশ নিয়মিত পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠককে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে। পরবর্তী অর্থাৎ তৃতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক ২০২৭ সালে ঢাকায় পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে।

বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দুই দেশের চমৎকার সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি)

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুকুরে গোসলে নেমে দুই বোনসহ প্রাণ গেল ৩ শিশুর

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী